বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী কুয়েত প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এপিপি নয়ন মোল্লা! কোটি টাকা আত্মসাতের অভিযোগ, পদ থেকে অব্যাহতি নরসিংদীর বৌয়াকুড় সার্বজনীন দুর্গাবাড়ী মন্দিরের নতুন কমিটি গঠন দোষী সাব্যস্ত হওয়ার আগেই ‘দোষী’! অপপ্রচার-যাচাইহীন সংবাদের শিকার সিডিএ প্রকৌশলী হাসান নরসিংদী ও টাঙ্গাইলের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা থানার চরাঞ্চলের নিলক্ষা এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে মির্জারচরের অন্যতম সন্ত্রাসী নুরুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য জানান রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার তেজগাঁও এলাকা থেকে রায়পুরা থানা পুলিশের একটি চৌকস দল তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হান্নান মিয়া ওরফে হান্না(৪০) নিলক্ষা ইউনিয়নের আমিরাবাদ গ্রামের জয়নাল মিয়ার ছেলে ও নুরুল ইসলাম (৩৫) মির্জারচর বিলেরপাড় এলাকার রুশন আলীর ছেলে।

​পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী হান্নান এর বিরুদ্ধে রায়পুরা থানায় মোট ১০টি মামলা রয়েছে। এরমধ্যে গত জুনে নিলক্ষায় সংঘটিত একটি হত্যাকাণ্ডসহ ৩টি হত্যা মামলা, ১টি দ্রুত বিচার আইনের মামলা, ১টি মাদক মামলা এবং অন্যান্য ধারায় ৫টি মামলা রয়েছে। এছাড়া নুরুল ইসলাম বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। রায়পুরার দুর্গম চর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL