শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ছবি মেঘনা টিভি

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে স্বামী-স্ত্রীর ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর রেল স্টেশনের উত্তর পাশের বর্হিগমণসিগনালের পাশে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করেন তারা।নিহত মোছা. রিনা আক্তার (২৫) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের মো. সিদ্দিক মিয়ার কন্যা। অপর নিহত তার দ্বিতীয় স্বামী আল আমিনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। রিনা স্থানীয় আরবেলা ফ্যাশন নামক পোষাক কারখানার শ্রমিক ছিলেন। আল আমিন স্থানীয় হ্যামস গার্মেন্টসের শ্রমিক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়রা জানান, আজ শনিবার দুপুর থেকে তারা দুইজন রেললাইনে হাঁটাহাটি করছিলেন। হঠাৎ সন্ধ্যার পর জানা যায় তারা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করেছেন।

স্থানীয় বাসিন্দা লিপি বেগম বলেন, ‘আজ পাঁচটার দিকে দুইজন ছেলে জানায় দুইজন মানুষ ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। এ সময় আশপাশের লোকজন গিয়ে দুইজনের মরদেহ দেখতে পায়।’
নিহত রিনা আক্তারের ভাই সুমন বলেন, ‘আগের স্বামীর ঘর থেকে চলে এসে রিনা আল আমিনকে বিয়ে করেছে। বিয়ের পর থেকে তাদের সাথে তেমন যোগাযোগ নাই। তাদের আত্নহত্যা কারণ বলতে পারব না।’স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম সিরাজী বলেন, ‘বিকালের দিকে দুইজন ছেলে-মেয়ে ময়মনসিংহগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এরপর ট্রেনের নিচে পড়ে তাদের মৃত্যু হয়। তাদের মরদেহের বিভিন্ন অংশ রেলপথের প্রায় ৫০০ মিটার জুড়ে পড়ে রয়েছে।’
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত উপপরিদর্শক এসআই ফারুক হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL