শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।

নরসিংদীর রায়পুরায় আটক ড্রেজার নিতে এসে এলাকাবাসীর ওপর গুলিবর্ষণ।

ছবি মেঘনা টেলিভিশন

তাহমিনা রহমান,স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় অবৈধভাবে বালু তোলার দায়ে এলাকাবাসীর হাতে আটক একটি ড্রেজার উদ্ধারে এসে এলাকাবাসীর ওপর গুলিবর্ষণ করেছে সন্ত্রসীরা।

বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মির্জাচর ইউনিয়নের শান্তিপুর মেঘনাপার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে পাঁচটি স্পিডবোটে করে আগ্নেয়াস্ত্র নিয়ে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী আসে।

মেঘনাপারের কাছাকাছি অবস্থান নিয়ে স্পিডবোট থেকে গুলি ছোড়ে তারা। দুই ঘণ্টাব্যাপী চলে উত্তেজনা। ওই সময় আটক করা ড্রেজারটি ছিনিয়ে নিতে এলে এলাকাবাসী লাঠি নিয়ে সন্ত্রাসীদের তাড়া করে। পরে ঘটনাস্থল ত্যাগ করে তারা।এ সময় সন্ত্রাসীদের হামলার জবাবে ক্ষুব্ধ জনতা ড্রেজারটিতে আগুন ধরিয়ে দেয়।

মির্জাচর ইউপি সদস্য শাহ আলম জানান, চার মাস ধরে একটি পক্ষ অবাধে বালু উত্তোলন করে আসছিল। এতে মির্জাচরের শান্তিপুরসহ আশপাশের জমি বিলীন হয়ে যাচ্ছে। গতকাল সকালে স্থানীয় লোকজন একটি ড্রেজার আটক করে।সেই ড্রেজার উদ্ধার করতে এসে এলাকাবাসীর ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। বালু তোলার কারণে জমি, সরকারি অফিস, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ কবরস্থানে ভাঙন দেখা দিয়েছে। নিজের জমি রক্ষায় এলাকাবাসী বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে।

রায়পুরা উপজেলা সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘গোলাগুলির ঘটনা শুনিনি। এ ব্যাপারে খোঁজ নেব।

তবে ওই স্থানে কোনো বালুমহাল নেই। বালু তোলা বন্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।এলাকাবাসীর ওপর গোলাগুলির ঘটনাটি অবগত নন বলে জানান বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. ফরিদ উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL