শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে জাতীয় নির্বাচন: ইসি মাছউদ

মেঘনা ডেস্ক: নির্বাচন কমিশনার (ইস) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ইসি মাছউদ বলেন, আমরা প্রভাবমুক্ত থেকে জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। কোনোভাবেই প্রভাবান্বিত হওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। দিন দিন আইনশৃঙ্খলা বাহিনী উন্নতি হচ্ছে এবং ভোটগ্রহণের পরিবেশ তৈরি হচ্ছে। তাই সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়েই কাজ করছি।

বরিশাল বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজসহ জেলার সকল উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL