শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

আত্রাইয়ে বিএনপি’র কৃষক সমাবেশ অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর,  নওগাঁ  প্রতিনিধিঃ

নওঘাঁর আত্রাই উপজেলা পাঁচুপুর ইউনিয়ন বিএনপি,র কৃষক দলের কৃষক সমাবেশ অননুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকালে পাঁচুপুর ইউনিয়নের খঞ্জর –জয়সারা স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন

জাতীয়তাবাদীদল  নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু।পাঁচুপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি কায়কোবাদ (কোবাদ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন শাখিদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্জ আব্দুল জলিল চকলেট।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  সাবেক ছাত্র নেতা ও সাবেক যুগ্ন- আহ্বায়ক আব্দুল মান্নান সরদার, বিএনপি নেতা জাহেদুল ইসলাম, সাবেক যুব নেতা জাহাঙ্গীর আলম মিঠু, স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা মহিলা দলের সভানেত্রী আন্জুমান আরা আন্জু, সাধারণ সম্পাদিকা আঙ্গুরী বেগম প্রমূখ ।

সমাবেশে বিএনপি অতীতে কৃষকদলের জন্য কি করেছে এবং ভবিষ্যতে কি করতে চায় সে বিষয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন আত্রাই উপজেলা বিএনপি পাঁচুপুর ইউনিয়ন বিএনপি’র কৃষক দলের সভাপতি কায়কোবাদ কোবাদ।

প্রধান অতিথি’র বক্তব্যে কৃষকদের উদ্দেশ্যে শেখ রেজাউল ইসলাম রেজু জানান, যারা বিএনপি’র  গ্রুপিংয়ের কথা বলেন তারা বিএনপি’র ভালো চায় না।

বিএনপিকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি’র লোকজন দলের নাম ভাঙিয়ে যেন দূনীতি, লুটতরাজ করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। দেশ পরিচালনায় ন্যায্যতা ও ইনসাফ কায়েম করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL