শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

দুই হাজার রোগীরা পেল ফ্রি মেডিকেল সেবা

পিরোজপুর:

পিরোজপুরের নাজিরপুরে বিভিন্ন রোগে আক্রান্ত দুই হাজার রোগীরা পেয়েছে ফ্রি মেডিকেল সেবা। শনিবার সকালে উপজেলার বর‌ইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেডিকেল সেবা প্রদান করা হয়। বরইবুনিয়া স্পোর্টস এন্ড কালচারাল একাডেমি (বিএসসিএ) এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ঢাকার বিভিন্ন হাসপাতালের ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে হৃদরোগ, দন্ত, গ্যাস্ট্রোলিভার, গাইনি, শিশু, ডায়াবেটিস, কিডনি, চর্ম, ব্যথা এবং অর্থোপেডিক্স রোগের চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া রোগীদেরকে বিনামূল্য প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করা হয়। সকাল ১১টায় বিনামূল্যের এ চিকিৎসা সেবা শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। স্থানীয় যুবকদের উদ্যোগে গঠিত বিএসসিএ এর উদ্যোগে গত বছর থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।বিনামূল্যে চিকিৎসা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসসিএ এর সভাপতি শেখ সুজাত, সাধারণ সম্পাদক সুমন মুন্সি, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আসকর হোসেন, প্রচার সম্পাদক মোঃ রমজান শেখ এবং ক্রীড়া সম্পাদক মোঃ বাবুল হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL