শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

তেরখাদায় নতুন ভোটার নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান

তেরখাদা(খুলনা) প্রতিনিধি:

শনিবার সকাল ৯ টার দিকে খুলনার তেরখাদা উপজেলার জুনারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম~২০২৫ উপলক্ষে তেরখাদা উপজেলায় ভোটার নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তেরখাদা উপজেলা নির্বাচন অফিসার মোঃ তায়াজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার আঞ্চলিক নির্বাচন অফিসার ( খুলনা অঞ্চল ) মোঃ হুমায়ুন কবির , খুলনা জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ , উপজেলা নিবাহী অফিসার ( অঃ দাঃ) আঁখি শেখ ও তেরখাদা থানার ওসি ( তদন্ত ) মোঃ জেল্লাল হোসেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন অফিসার মুমতাহেনা , প্রধান শিক্ষক মোক্তেদা আক্তার লুচি , বিশিষ্ট সমাজসেবক কে এম আলী মাসুম।

অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ ভোটার নিবন্ধন কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ দিনে প্রায় ৪ শতাধিক ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL