শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

নরসিংদী ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ, ইনক এর বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি:
রবিবার মুসলিম উম্মার শান্তি কামনায় ইকরা পার্টি হল হিলসাইড এভিনিউতে প্রবাসী নরসিংদী ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ, ইনক এর বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মোঃ সুমন সিকদারের সঞ্চালনায়,উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির,সাহিত্য সম্পাদক আবুছাইন আক্তার বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রেসিডেন্মোটে মোরশেদ আলম,জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এ বি এম উসমান গনি, জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক উপদেষ্টা জনাব ছদরুন নূর সাহেব, নরসিংদী জেলা সমিতির উপদেষ্টা ইন্জিনিয়ার এহসানুল হক, নরসিংদী জেলা সমিতির সাবেক উপদেষ্টা মোশাররফ হোসেন আঙ্গুর, জামাইকা থিয়েটারের উপদেষ্টা ফারুক আহমেদ ও জামাইকা থিয়েটারের অভিনেতা ও সংগীত শিল্পী জনাব তাসকিন আহমেদ এবং অত্র সোসাইটির পরিচালক জনাব জিয়াউর রহমান জিয়া সহ বিভিন্ন জেলা ও উপজেলা সোসাইটির নেতৃবৃন্দ। সোসাইটির সভাপতি জনাব জয়নাল আবেদিন ভূঁইয়ার স্বাগত বক্তব্য ও উক্ত সোসাইটির সাধারণ সম্পাদক জনাব আমিনুল হকের পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে এবং আমি (সুমন সিকদারের) সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা পর্ব শুরু হয়, বক্তব্য রাখেন প্রধান অতিথি মেজবাহ উদ্দিন ভূঁইয়া, বিশেষ অতিথি জনাব মোরশেদ আলম, জনাব ছদরুন নূর, জনাব এ বি এম উসমান গনি, সোসাইটির সিনিয়র সহ সভাপতি নুরুজ্জামান আলী ও যুগ্ন সা: সম্পাদক মুসফিকুজ্জামান ঝন্টু সহ অনেকে।প্রধান পৃষ্ঠপোষক আবুছাইন আক্তার বাবুল তার বক্তব্যে বলেন এই সংগঠন একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন আমি দীর্ঘদিন যাবত এই সোসাইটির সাথে ছিলাম এবং ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ, সোসাইটির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো: আমিনুল হক তাদের বক্তব্যে বলেন এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা এবং ভবিষ্যতেও আমাদের সাংগঠনিক কাজ আরো এগিয়ে নিয়ে যাওয়া।

সোসাইটির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া ইফতার ও দোয়া মাহফিলে অক্লান্ত পরিশ্রম করার জন্য জনাব কাজী আমজাদ হোসেন, কাজী মোগল হোসেন, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, শাহাদাত ভুঁইয়া, সেলিম সরকার, আবুকালাম সেলিম, অনিক চক্রবর্তী, সোহেল রানা, শরীফুল হক খোকন, রাশেদুর রহমান খাঁন, রতন মিয়া ও সোসাইটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL