শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।

ঈদের দীর্ঘ ছুটিতেও পিরোজপুরে পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সেবা প্রদান

পিরোজপুর প্রতিনিধি : এ বছর পবিত্র ঈদ-উল ফিতরের দীর্ঘ ছুটির কবলে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ। দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চলে যাতে মা ও শিশু স্বাস্থ্যের উপর এর কোন প্রভাব পড়তে না পারে এজন্য পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক এবং বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে ছুটি কালীন সময়ে মা ও শিশুর স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেই নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটিতে পিরোজপুর পরিবার পরিকল্পনা বিভাগের অধীনস্থ জেলার ৪ টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং জেলার ৫২ টি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান করা হয়।
জেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিকালীন সময়ে শুক্রবার থেকে বৃহস্পতিবার পিরোজপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সমূহে ২৪ ঘন্টা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম চলমান ছিলো। পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীগণ নিরলসভাবে পরিবার পরিকল্পনা বিভাগের নির্দেশনা মোতাবেক বিভিন্ন সেবা প্রদান করে। সেবাগুলোর এর মধ্যে এএনসি, পিএনসি, এনভিডি, আইইউডি, ইনজেকশন, কনডম, সুখী সেবা দেয়া হচ্ছে। এছাড়াও পরিবার পরিকল্পনার স্বাভাবিক প্রসব, সাধারণ রোগী সেবা, কিশোর-কিশোরী সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা উল্লেখযোগ্য।
পিরোজপুর সদর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা প্রদান করা ডা. হংসপতি সিকদার জানান, ঈদের বন্ধের ভিতরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ৩ জনকে সাধারণ প্রসব করানো হয়েছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে প্রায় অর্ধশত গর্ভবতী মা’কে গর্ভকালীন সেবা ও পরামর্শ প্রদান করা হয়, প্রায় ৪৫ জন মা’কে প্রসব উত্তর সেবা প্রদান করা হয়, ২৫ জন শিশুকে সাধারণ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এছাড়াও পরিবার পরিকল্পনা পদ্ধতিভিত্তিক সেবা প্রদান করা হয়। এছাড়াও পরিবার পরিকল্পনার স্বাভাবিক প্রসব, সাধারণ রোগী সেবা, কিশোর-কিশোরী সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে।
ঈদের ছুটির সময় জরুরী এ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL