শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।

তেরখাদা বিএনপির উদ্যোগে বারাসাত গ্রামের সৃষ্ট সংঘাত সংঘর্ষ নিরসনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি,খুলনা:

খুলনার তেরখাদা উপজেলার কলহ প্রবণ এলাকা নামে খ্যাত বারাসাত গ্রামের বিবদমান দু’টি গ্রুপের মধ্যে সম্প্রতি সৃষ্ট দ্বন্দ সংঘাত নিরসনের লক্ষ্যে উভয় প্রশ্নের লোকদের সমন্বয়ে ৪ এপ্রিল বিবেল ৩ টার দিকে তেরখাদা উপজেলা বিএনপির এক সভা সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল হোসেনের বাসভবন চত্বরে অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক চৌধুরী রাওহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন , উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু , উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন , সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য যথাক্রমে মোঃ ইকরাম হোসেন জমাদ্দার , মোল্যা মাহবুবুর রহমান , সরদার আব্দুল মান্নান , সাজ্জাল হোসেন নান্টা , শরীফ নাঈনুল হক , মোল্যা হুমায়ুন কবির , মোঃ বিল্লাল হোসেন , শেখ আজিজুর রহমান আজিবার , মোঃ মান্নু শেখ , মোঃ লালিম শেখ , মোঃ পলাশ শেখ , মোঃ মহবিল্লাহ , মোঃ সোহাগ মুন্সী।

উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বারাসাত গ্রামের দুই পক্ষের প্রতিনিধিদের উক্ত সভায় আহবান করেন। সভায় উভয় পক্ষের সাথে বিস্তারিত আলোচনান্তে উভয়ের মধ্যে শান্তিপূর্ণ মিমাংসা করা হয়।
উভয় গ্রুপ ভবিষ্যতে আর কোনো দ্বন্দ সংঘাতে জড়াবেনা বলে প্রতিশ্রুতিবদ্ধ হন। সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL