শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।

নরসিংদীতে দেশীয় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর সদর উপজেলার বিলাসদী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান, একটি তাজা গুলি এবং একটি সুইচ গিয়ার চাকুসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার হওয়া যুবকের নাম সগীর আহমেদ (২২)।

তিনি রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের হাবিবুল্লাহর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল বিলাসদী এলাকায় অভিযান চালায়।

এ সময় সগীরকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি তাজা গুলি এবং একটি সুইচ গিয়ার ছুরি।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, সগীর কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকতে পারে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, “অপরাধ দমনে জেলা পুলিশ সবসময় তৎপর। কেউই আইনের ঊর্ধ্বে নয়। গ্রেপ্তার হওয়া যুবকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, জেলার বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL