অপরদিকে অভিযুক্ত হুমকিদাতা আব্দুল কাইয়ুম আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে মো. শিশু মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছে। পেশাগতভাবে তিনি একজন বালু ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দিলালপুর মৌজায় বালু মহলের ইজারা নিলেও ইজারার সীমানা পাড় হযে আরো কযেক কিলোমিটার দূর আলোকবালী নেকজানপুর ও গৌরিপুরার চর এলাকার মধ্যবর্তী স্থান থেকে বালু ুউত্তোলন করতেন। তাছাড়া ইজারার শর্ত অনুযায়ী কাটিং ড্রেজার দিয়ে বালু কাটার কথা থাকলেও তিনি তা না করে প্রতিনিয়ত একাধারে ১৫ থেকে ২০টি চুম্বক ড্রেজার দিয়ে বালু কাটতেন।