শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।

রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী আব্দুস সাত্তার আটক।

কামরুল ইসলাম,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুস সাত্তারকে বৈষম্যবিরোধী হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮জুন) দিবাগত রাতে নরসিংদী শহরের টাওয়াদী এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮জুন) দুপুরে মুঠোফোনে সাংবাদিকদের সাথে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

জানা গেছে, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নরসিংদী সদরের বদরপুর এলাকায় ছাত্র-জনতার ওপর হামলায় স্থানীয় আজিজ নামে এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অপরদিকে হাজী আব্দুর সাত্তারকে গ্রেফতার বিষয়ে তার ছেলে শাহরিয়ার শাকির জানান, আমার বাবার নামে কোন মামলা নেই। আটকের ১দিন পর একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ২০১৬ সালের পর থেকে আমার বাবা রাজনীতিতে নিস্ক্রিয় ছিলেন। আমাদের হয়রানি করার উদ্দেশ্যে মূলত প্রতিপক্ষ প্রভাবশালী মহলের অপ-কৌশল এটি।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার করে আব্দুস ছাত্তারকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL