শফিকুল ইসলাম সাগর গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের রবিউল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীর বসতবাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে দাবি রবিউলের।
সম্প্রতি এ ঘটনায় শুক্রবার ২০ জুন/২৫ ইং সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ওসি তাজউদ্দিন খন্দকার।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাবেক মেম্বার, মৃতঃ বাদশা মিয়ার ছেলে রবিউল ইসলামের সঙ্গে একই গ্রামের, মৃতঃ আবুল হোসেনের ছেলে আব্দুর রহিম মিয়া (৫০) গংদের, জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৭ জুন রাত প্রায় সাড়ে ৩ টার দিকে আব্দুর রহিম মিয়া, পুর্বপরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে পেট্রোল দিয়ে রবিউলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এ সময় আধাপাকা হাফ বিল্ডিং ৪ টি রুম সহ টিনসেড ঘর ও একটি মনোহারি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের নিয়ে আসে। এই ঘটনায় রবিউলের নগদ টাকাসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
ক্ষতিগ্রস্ত্য রবিউল ইসলাম বলেন, পুর্ব শত্রুতার জের ধরে আব্দুর রহিম মিয়া গংরা আমার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় শুক্রবার ২০ জুন/২৫ ইং নামীয় ৭ জন ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে সাদুল্লাপুর থানায় একটি মামলা করা হয়েছে।
এ বিষয়ে প্রতিপক্ষ আব্দুর রহিম মিয়া গংদের সঙ্গে, যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ এনে রবিউল ইসলাম নামের এক ব্যক্তি মামলা করেছেন।মামলা নং -১৪
তারিখঃ ২০/৬/২৫ ইং এ মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।