শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।

পিরোজপুর পৌরসভা ১ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন : আহসান কবির মুন্না সভাপতি, মাহাদী হাসান সম্পাদক নির্বাচিত

পিরোজপুর প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজন ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পিরোজপুর পৌরসভা ১ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় আহসান কবির মুন্না সভাপতি, মাহাদী হাসান সম্পাদক নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি আহসান কবির মুন্না তার বক্তব্যে বলেন, আপনাদের ভালোবাসা, আস্থা ও ভোটে নির্বাচিত হতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। আগামী দিনগুলোতে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ভাইদের দিক নির্দেশনায় দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে গতিশীল করতে আমরা একসাথে কাজ করব এবং দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করব।

সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা বলেন, ভোটের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা আরো মজবুত হয়েছে এবং এভাবে সঠিক নেতৃত্ব বাছাই করার সুযোগ পেয়ে তারা সন্তুষ্ট। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ওয়ার্ড বিএনপি আরও ঐক্যবদ্ধ হবে ও আন্দোলন-সংগঠনে সক্রিয় ভূমিকা রাখবে।

সম্মেলন শেষে বিজয়ী নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন দলের কর্মীরা। উৎসবমুখর পরিবেশে শেষ হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL