ফজলুল হক চৌধুরী খোকা।
উপজেলা রিপোর্টার্স ক্লাব অন্যান্য সাংবাদিকদের উদ্যোগে গাজীপুরে নিহত সাংবাদিক তুহিনের হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুল হকের সভাপতিতে ও রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হকের পরিচালনায় প্রতিবাদ সভায় ও মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম নুরুদ্দিন আহমেদ, সাবেক সভাপতি মোস্তফা খান, সাবেক সভাপতি মাহবুব আলম লিটন,
মেঘনা টিভির প্রকাশ ও সম্পাদক খলিলুর রহমান রানা, সাংবাদিক ফোরামের সভাপতি হারুনুর রশিদ, রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ফজলুল হক চৌধুরী খোকা, উপদেষ্টা টিএস আজাদ কালাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা, কোষাধ্যক্ষ আজিজুল হকসহ রায়পুরায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।
প্রতিবাদ সভাও মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি মূলক ব্যবস্থার দাবি জানান, পাশাপাশি বাংলাদেশের কর্মরত সকল সাংবাদিকদের জানে মালে নিরাপত্তার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।