শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

নরসিংদীর রায়পুরায় দখলমুক্ত হলো পরিত্যক্ত ইউপি ভবন: নির্মান হবে পৌর পাঠাগার

ছবি: মেঘনা টিভি

এস আলম।।

নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দীর্ঘদিন যাবত দখলে থাকা একটি পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবন দখলমুক্ত ও পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ মোবাইল কোর্টের বিভিন্ন আইনে দুই দোকান মালিককে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: মাসুদ রানা রায়পুরা উপজেলার রেলগেইট এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, অভিযানে দুইটি দোকান মালিককে নগদ ৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এছাড়াও চান্দেরকান্দি ইউনিয়নের পরিত্যক্ত একটি ভবন দখলমুক্ত সহ অবৈধ পাঁচটি স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।এসব স্থানে অতিদ্রুতই একটি পৌর পাঠাগার ও পৌর মার্কেট নির্মাণ করা হবে। এছাড়াও রেলগেইট এলাকায় অসহনীয় যানজট নিরসনের জন্য রেললাইনের নিচ দিয়ে বাইপাসটি সংস্কার করে চালু করা হবে।অভিযানের সময় উপস্থিত ছিলেন, রায়পুরা পৌর নির্বাহী মনিরুল ইসলাম, প্রকৌশলী রুবেল সরকার, থানার উপপরিদর্শক শফিউল্লাহ সহ আইনশৃঙ্খলা সদস্য ও সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL