শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ- ড. মঈন খান।

ছবি:মেঘনা টিভি

নরসিংদী প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার লোভে দেশে একের পর এক ভুয়া ভোট করেছিল। তাদের শ্লোগান ছিল আমার ভোট আমি দিব দিনের ভোট রাতে দিব।তিনি বুধবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় মঈন খান বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু স্বৈরশাসক আওয়ামী লীগ সেই গণতন্ত্র নষ্ট করে দিয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী দু:শাসনের পতন হওয়ার পর হারানো গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মানুষ। তিনি অন্ত:বর্তি সরকারকে উদ্দ্যেশ্য করে বলেন, আগামী ফেব্রæয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা সুষ্ঠু ও নিরপেক্ষতার মাধ্যমে জণগণের সরকার প্রতিষ্ঠা করে হারানো গণতন্ত্র যেন ফিরে আসে।পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক নেছার খান, শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।এর আগে ড. আব্দুল মঈন খান পলাশ উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কার্যালয় উদ্বোধন করে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

2 responses to “ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ- ড. মঈন খান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL