শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

বৈশাখী শোভাযাত্রা’ নামে হবে নববর্ষ শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী

মেঘনা ডেস্ক:
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, বাংলা নববর্ষ উদযাপনের জন্য শোভাযাত্রা এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে।

মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো মূল পার্থক্য নেই। তবে ভবিষ্যতে নববর্ষ উদযাপন বৈশাখী শোভাযাত্রা নামে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
নিতাই রায় চৌধুরী বলেন, “বাংলা নববর্ষ বাঙালির দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য। এটি কোনো দলের নয়। কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলেই এর আনন্দ উপভোগ করেন।

সংষ্কৃতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার দলমতনির্বিশেষে সব শ্রেণির মানুষের সেবা প্রদান করবে। যারা ভোট দেয়নি তারাও সব ধরনের সহযোগিতা পাবে।

জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান,  জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ এবং পুলিশ সুপার মোল্ল্যা আজাদ। এর পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে  আধুনিক ডাকবাংলোর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL