শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

প্রেম বিরোধ‌ আগুনে মাধবদীতে ২ পরিবারের চারটি ঘর পোড়ানো হয়েছে—মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে প্রেমের সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ঘরবাড়িতে আগুন দেওয়ার কথা বলেছে পুলিশ।

 এ ঘটনায় আহত ‘প্রেমিক’ সাজ্জাদ হোসনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাতে মাধবদীর খনমুর্দ্দি এলাকায় এ ঘটনা ঘটে।

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে আহতের ঘটনা ঘটে “এর জেরে প্রেমিকা ও তাদের স্বজনদের বাড়িঘরে আগুন দেওয়া হয়। পুলিশ ঘটনা তদন্ত করে দেখার পাশাপাশি অপরাধীদের ধরতে কাজ করছে।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান সাংবাদিকদের বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও কিছু মানুষের বাধায় আগুন নেভানোর কাজ যথাযথভাবে করতে পারেননি। ফলে চারটি বাড়ির প্রায় সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাজ্জাদ হোসেন (২২) খনমুর্দ্দি মহল্লার মাহতাব মিয়ার ছেলে। তার সঙ্গে সম্পর্ক থাকা তরুণীর বাড়িও একই এলাকায়। সাজ্জাদের সঙ্গে সম্পর্কের বিষয়টি তার পরিবার মেনে নেয়নি।

স্থানীয়দের ভাষ্য, রোববার সকালে মেয়েটি সাজ্জাদের সঙ্গে দেখা করতে যায়। এরপর মেয়েটির স্বজনরা সাজ্জাদকে কুপিয়ে জখম করে। পরে সাজ্জাদের স্বজনরা মেয়েটির বাড়িতে গিয়ে হামলা চালায়। তারা চারটি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL