মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বালু ব্যবসায়ীর কান কামড়ে ছিরে ফেলেছে বিএনপি নেতা। অর্থের অভাবে ঝরে পড়বে না কোনো মেধাবী’, রায়পুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান। বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল—স্বাস্থ্যমন্ত্রী আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে—প্রধানমন্ত্রী চর মধুয়া ইউনিয়ন যুবদলের নতুন নেতৃত্বে মাকছেদুল তালুকদারকে চায় তৃণমূল: আলোচনার কেন্দ্রবিন্দুতে সফল এই শিল্পপতি ১৭ বছরের অবিচল পথচলা: চর মধুয়া ইউনিয়ন যুবদলের নেতৃত্বে মিনহাজ তালুকদারকে দেখতে চায় তৃণমূল নরসিংদীর শিবপুরে প্রথম স্বামীকে না জানিয়েই ইতালি প্রবাসীকে শিক্ষিকার বিয়ে, আদালতে মামলা! অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও কমিউনিটি নেতাদের উচ্চপর্যায়ের বৈঠক ঘোড়াশালে আড়াই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি এটি হত্যা !

অর্থের অভাবে ঝরে পড়বে না কোনো মেধাবী’, রায়পুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান।

ছবি মেঘনা টিভি

খলিলুর রহমান রানা:
নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয়কে ঘিরে গঠিত “বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচ কল্যাণ ট্রাস্ট”-এর উদ্যোগে তৃতীয়বারের মতো কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ছবি মেঘনা টিভি

সম্প্রতি বাঁশগাড়ী নিউ মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে”।

অনুষ্ঠানে বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয়, বাঁশগাড়ী নিউ মডেল উচ্চ বিদ্যালয়, চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এবং মির্জারচর উচ্চ বিদ্যালয়ের ৩৩ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এছাড়া ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।বক্তব্য ও অতিথিবৃন্দ: জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্বাস উদ্দিন লিটন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশগাড়ী নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মির্জারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি এবং বাঁশগাড়ী নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন।

৯৬ ব্যাচের অঙ্গীকার:‌ অনুষ্ঠানে ৯৬ ব্যাচের পক্ষ থেকে মেহেদী হাসান, মাহবুব আলম সিকদার, জসিম উদ্দিন, কামাল ফকির, আশরাফুল ইসলাম সুমন পাঠান ও মনির হোসেন আকাশ বক্তব্য রাখেন।বক্তারা বলেন, “বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয়ের স্মৃতি আমাদের সবসময় অনুপ্রাণিত করে। আমরা যারা এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে আজ সমাজের বিভিন্ন অবস্থানে পৌঁছেছি, তাদের মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের পথ চলা সহজ করা।”

বক্তারা আরও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “কেউ যদি অর্থের অভাবে বা আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যেতে না পেরে পিছিয়ে পড়ে, তবে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে। পড়াশোনা চালিয়ে যেতে যতোদিন তোমাদের আমাদের প্রয়োজন হবে, ততোদিন আমরা তোমাদের পাশে থাকব।”শিক্ষার প্রসারে সমাজের বিত্তবান ও প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি আগামী ২০২৭ সালে মির্জারচর উচ্চ বিদ্যালয়ে আয়োজনের আশাবাদ ব্যক্ত করে সফলভাবে সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL