বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শালিদায় পূর্ব শত্রুতার জেরে বড় ভাইকে না পেয়ে ছোট ভাইকে কুপিয়ে জখম চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: স্থানীয় সরকার মন্ত্রী জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ রায়পুরা যুবদল: পরিচ্ছন্ন রাজনীতির নতুন দিগন্ত বেলাব আব্দুল্লাহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা শরিফা বেগমের খুঁটির জোর কোথায়? নরসিংদীতে বালু ব্যবসায়ীর কান কামড়ে ছিরে ফেলেছে বিএনপি নেতা। অর্থের অভাবে ঝরে পড়বে না কোনো মেধাবী’, রায়পুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান। বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল—স্বাস্থ্যমন্ত্রী আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে—প্রধানমন্ত্রী চর মধুয়া ইউনিয়ন যুবদলের নতুন নেতৃত্বে মাকছেদুল তালুকদারকে চায় তৃণমূল: আলোচনার কেন্দ্রবিন্দুতে সফল এই শিল্পপতি

চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: স্থানীয় সরকার মন্ত্রী

ফাইল ছবি: স্থানীয় সরকার মন্ত্রী মীর্জা ফফরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের শেষ অথবা আগামী বছরের প্রথমার্ধেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সংশ্লিষ্ট সকলকে এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
​বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
​জনপ্রতিনিধিদের অধিকার ও দায়িত্ব প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের ইচ্ছা করলেই বরখাস্ত করা উচিত নয়। স্থানীয় সরকার শক্তিশালী হলে তবেই রাষ্ট্র শক্তিশালী হবে। এ সময় চেয়ারম্যান ও মেম্বারদের ভাতা সম্মানজনক একটি জায়গায় নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর সাথে কথা বলে প্রচেষ্টা চালাবেন বলে জানান তিনি।ত্রণ বিতরণ ও সরকারি সহায়তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, গরিবের হক বা সরকারি ত্রাণ যাতে কোনোভাবেই নষ্ট বা অপচয় না হয়, সে বিষয়ে সতর্ক থেকে সঠিকভাবে ত্রাণ বণ্টন নিশ্চিত করতে হবে। চলতি বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে উল্লেখ করে তিনি এই কার্যক্রমে জনপ্রতিনিধিদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।​সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, ত্রাণ বিতরণে সুব্যবস্থা আনতে এখন থেকে এপ্রিল মাসের পরিবর্তে প্রতি বছর সেপ্টেম্বর মাসে ত্রাণের বরাদ্দ দেওয়া হবে। এর ফলে বছরের বাকি চার মাসের মধ্যে ত্রাণ বিতরণের কাজ আরও সহজে সম্পন্ন করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL