সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বেলাব আব্দুল্লাহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা শরিফা বেগমের খুঁটির জোর কোথায়? নরসিংদীতে বালু ব্যবসায়ীর কান কামড়ে ছিরে ফেলেছে বিএনপি নেতা। অর্থের অভাবে ঝরে পড়বে না কোনো মেধাবী’, রায়পুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান। বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল—স্বাস্থ্যমন্ত্রী আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে—প্রধানমন্ত্রী চর মধুয়া ইউনিয়ন যুবদলের নতুন নেতৃত্বে মাকছেদুল তালুকদারকে চায় তৃণমূল: আলোচনার কেন্দ্রবিন্দুতে সফল এই শিল্পপতি ১৭ বছরের অবিচল পথচলা: চর মধুয়া ইউনিয়ন যুবদলের নেতৃত্বে মিনহাজ তালুকদারকে দেখতে চায় তৃণমূল নরসিংদীর শিবপুরে প্রথম স্বামীকে না জানিয়েই ইতালি প্রবাসীকে শিক্ষিকার বিয়ে, আদালতে মামলা! অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও কমিউনিটি নেতাদের উচ্চপর্যায়ের বৈঠক

বেলাব আব্দুল্লাহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা শরিফা বেগমের খুঁটির জোর কোথায়?

আব্দুল্লাহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছবি মেঘনা টিভি

নরসিংদী প্রতিনিধি:

ওয়াইফাই বিলের টাকা উধাও, বিদ্যালয়ে নেই সংযোগ: প্রশ্নের মুখে বেলাব উপজেলা শিক্ষা অফিস।নরসিংদীর বেলাব উপজেলার আব্দুল্লাহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাস্তবে কোনো ইন্টারনেট সংযোগ না থাকলেও, দীর্ঘদিন ধরে সরকারি অর্থ থেকে ওয়াইফাই বিল উত্তোলনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ও নথিপত্রসহ প্রমাণ থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে নীরব বেলাব উপজেলা শিক্ষা অফিস। এতে সরকারি অর্থের অপব্যবহার ও প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে জনমনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

​অভিযোগ ও প্রধান শিক্ষকের স্বীকারোক্তি

স্থানীয় এলাকাবাসী ও সংগৃহীত তথ্য-প্রমাণে দেখা যায়, আব্দুল্লাহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ না থাকা সত্ত্বেও নিয়মিত সরকারি কোষাগার থেকে ওয়াইফাই বিল বাবদ অর্থ উত্তোলন করা হয়েছে। অভিযোগের সত্যতা নিশ্চিত করতে গিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ না থাকার বিষয়টি অকপটে স্বীকার করেছেন। তিনি জানান, বিষয়টি তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকেও অবহিত করেছিলেন। তবে সেই অভিযোগের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রশাসনের নীরবতায় তোলপাড়

এর আগেও বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কেন এখনো কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হলো না—তা নিয়ে স্থানীয় সচেতন মহলে প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, একাধিকবার অভিযোগ জানানো এবং সংবাদ প্রকাশের পরও কর্তৃপক্ষের এই নিষ্ক্রিয়তা সরকারি অর্থের লুটপাটকে উৎসাহিত করছে। তারা মনে করছেন, এর পেছনে কোনো শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে।

সচেতন মহলের দাবি ও শিক্ষাবিদদের উদ্বেগ

সরকারি অর্থের স্বচ্ছতা ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে স্থানীয় সচেতন নাগরিকরা বিষয়টিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।

অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শরিফা আক্তার, ছবি সংগ্রহীত

এ বিষয়ে শিক্ষাবিদদের অভিমত, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে শিক্ষা খাতে ডিজিটাল সরঞ্জাম ও ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা অপরিহার্য। সরকার এজন্য পর্যাপ্ত বরাদ্দ দিলেও, সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতা ও অনিয়মের কারণে পুরো কার্যক্রম ব্যাহত হচ্ছে। অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়া প্রশাসনের ওপর জনমনে আস্থার সংকট তৈরি করছে, যা কাম্য নয়।

প্রশাসনের বক্তব্য

এ বিষয়ে বেলাব উপজেলা শিক্ষা অফিসের বর্তমান পদক্ষেপ ও করণীয় জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বশীল কোনো কর্মকর্তার কাছ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL