শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত নরসিংদীতে ইউএনও’র আদেশ অমান্য করে বসতবাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ, অবরুদ্ধ পরিবার! হাসিনা আসুক, এটা আমরা চাই : সংস্কৃতিমন্ত্রী ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭ নরসিংদীর মাধবদী কালিবাড়ি,এলসন ও আমেনা ডাইং কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা রায়পুরায় হত্যা মামলার বাদী ও পুলিশের ওপর অতর্কিত হামলার অভিযোগ ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর জানুয়ারি থেকে জুনের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করা হবে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭০ হাজার দর্শকের সামনে লড়বে বাংলাদেশ, ম্যাচ দেখবেন যেভাবে? নরসিংদীতে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

নরসিংদীতে ইউএনও’র আদেশ অমান্য করে বসতবাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ, অবরুদ্ধ পরিবার!

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:

নরসিংদীর মাধবদীতে প্রশাসনের নির্দেশনা ও সালিশি আদেশ অমান্য করে একটি দরিদ্র পরিবারের চলাচলের একমাত্র রাস্তা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘ ৫০ বছরের পুরনো এই রাস্তাটি বন্ধ করে দেওয়ায় বর্তমানে চরম অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে একটি ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের খিলগাঁও গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আবু কালাম ও তাঁর পরিবার স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও প্রতিকার কামনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খিলগাঁও গ্রামের মো. আবু কালামের পরিবার যুগ যুগ ধরে যে রাস্তাটি ব্যবহার করে আসছেন, প্রতিপক্ষ প্রতিবেশী রেখা বেগম, আছিরুন বেগম, জাকির ও গোলাম আলী গংরা সেই চলাচলের পথটি জোরপূর্বক বন্ধ করে দিয়েছেন। পূর্বশত্রুতার জেরে এই অমানবিক কাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাস্তা বন্ধ থাকায় আবু কালামের পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারছেন না। এমনকি জরুরি প্রয়োজন কিংবা অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার মতো ন্যূনতম যাতায়াতের ব্যবস্থাও টালবাহানা করে আটকে রাখা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করার পর নরসিংদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলের পরিস্থিতি বিবেচনা করে রাস্তাটি খুলে দেওয়ার সুনির্দিষ্ট নির্দেশনা দেন। কিন্তু প্রভাবশালী অভিযুক্তরা স্থানীয় প্রশাসনের সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তা অমান্য করে বহাল তবিয়তে রাস্তা বন্ধ করে রেখেছেন। প্রশাসনের আদেশ কার্যকর না হওয়ায় অভিযুক্তদের দাপটে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন অবরুদ্ধ পরিবারের সদস্যরা।

একটি অসহায় পরিবারের চলাচলের পথ এভাবে বন্ধ করে দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপে রাস্তাটি উন্মুক্ত করে দেওয়া হোক এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হোক।

বর্তমানে আবু কালামের পরিবার চরম দুঃখ, দুর্দশা আর অজানা আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে এই অমানবিক অবরুদ্ধ অবস্থার অবসান ঘটবে—এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL