শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

ড্রাইভিং লাইসেন্স করতে এসে ছিনতাইকারীদের হাতে যুবক নিহত, গ্রেপ্তার ৩

ছবি: মেঘনা টেলিভিশন

নিজস্ব প্রতিবেদক, (ঢাকা): পাবনা থেকে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে এসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সোহান হোসেন সোহাগ (৩১) নিহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হল, মোঃ জীবন আহম্মেদ (২২), মোঃ অনিক হোসেন (২১) ও মোঃ মামুন হোসেন (১৯)।

রাজধানীর তুরাগ ও গাজীপুরের টঙ্গী এলাকায় সোমবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই ছিনতাইকারীরা হল, নেত্রকোনা সদরের কোমরপুর গ্রামের মৃত হাচান আলীর ছেলে জীবন আহমেদ, কুমিল্লার মুরদনগর উপজেলার আদর্শগ্রামের মানিক হোসেনের ছেলে অনিক হোসেন ও ময়মনসিংহ সদরের গোয়েলকান্দি গ্রামের মোখলেচুর রহমানের ছেলে মামুন হোসেন। এদের মধ্যে জীবন তুরাগের তারারটেক বস্তি, অনিক ও মামুন উত্তরা ১২ নম্বর সেক্টরের টেকপাড়া বস্তিতে বর্তমানে থাকেন।

এর আগে এর আগে উত্তরার হাউজবিল্ডিং এলাকায় গত ৬ অক্টোবর ভোরে বাস থেকে নামার পরে ওই যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে ওই দিন দিবাগত রাতেই ডিএমপির উত্তরা পূর্ব থানায় নিহতের বাবা কোবাদ আলী প্রামাণিক বাদী হয়ে হত্যা মামলা করেন।

হত্যা মামলায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার প্রসঙ্গে র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপ্স এন্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান বলেন, ‘পাবনা থেকে বাসে করে উত্তরায় এসে নামার পর সোহান হোসেন সোহাগ নামের এক যুবকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে উত্তরার তুরাগ ও টঙ্গী এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL