শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা!

ফ্রিজ থেকে বৈদ্যুতিক গোলযোগে বনশ্রীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

মেঘনা ডেস্ক: ফ্রিজ থেকে বৈদ্যুতিক গোলযোগে রাজধানীর বনশ্রী আবাসিক এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের তৃতীয় তলায় আটকে পড়া ৫ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। 

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে বনশ্রী আবাসিক এলাকার ব্লক-সি এর ৪ নম্বর রোডের ১৬ নম্বর ছয়তলা ভবনের ২য় তলায় আগুনের ঘটনা ঘটে। খরব পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৯টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, আগুনের সংবাদ পেয়ে ৯টায় খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৯টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ওই ভবনের দ্বিতীয় তলায় আটকে পড়া ৫ জনকে উদ্ধার করে। উদ্ধার করা সবাই সুস্থ আছেন। পরে রাত ৯ টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়। 

অগ্নিকাণ্ডের কারণ প্রসঙ্গে তিনি বলেন, ভবনের দ্বিতীয় তলায় ফ্রিজ থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডে দ্বিতীয় তলায় আনুমানিক দুই লাখ টাকা মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের জিনিসপত্র উদ্ধার করা গেছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL