শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় রাধানগর ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা!

রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক

নূর আহমেদ চৌধুরী মানিক

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
আসন্ন রায়পুরা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌর এলাকায় চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম—সর্বত্রই এখন একটাই নাম, নূর আহমেদ চৌধুরী মানিক। মেয়র পদে তরুণদের পছন্দের শীর্ষে রয়েছেন তিনি।নূর আহমেদ চৌধুরী মানিক রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম সদস্য সচিব। রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত সদা হাস্যোজ্জ্বল, নিরহংকার ও দুর্দিনের কান্ডারী হিসেবে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় তিনি ইতিমধ্যেই গণমানুষের নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।স্থানীয়রা জানান, এলাকার যেকোনো সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি রয়েছে। বিশেষ করে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং পৌরসভার বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তার আপসহীন ও বলিষ্ঠ ভূমিকা সচেতন মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
দলের দুঃসময়ে রাজপথে থেকে তৃণমূল নেতাকর্মীদের আগলে রাখার যে সাহসিকতা তিনি দেখিয়েছেন, তা তাকে সাধারণ কর্মীদের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছে। তৃণমূল থেকে শুরু করে সাধারণ ভোটারদের মাঝে তার গ্রহণযোগ্যতা এখন আকাশচুম্বী।

এ বিষয়ে রায়পুরা পৌরসভার একাধিক বাসিন্দা জানান, “রায়পুরাকে একটি আধুনিক, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়তে নূর আহমেদ চৌধুরী মানিকের মতো সৎ, সাহসী ও তরুণ নেতৃত্বের বিকল্প নেই। দলমত নির্বিশেষে আমরা তাকেই মেয়র হিসেবে দেখতে চাই।”আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নূর আহমেদ চৌধুরী মানিক। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।এখন দেখার বিষয়, পৌরবাসীর এই প্রাণের দাবি আগামী নির্বাচনে কতটা প্রতিফলিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL