শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

সেবা মান উন্নয়নে বিআরটিএ’র গণশুনানি

পিরোজপুর প্রতিনিধি : 

সেবার মান উন্নয়নের জন্য সেবা গ্রহীতাদের অংশগ্রহনে পিরোজপুর বিআরটিএ অফিসে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২২ জানুয়ারি) দুপুরে পিরোজপুর বিআরটিএ এর সার্কেল অফিসে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

পিরোজপুর বিআরটিএ এর সার্কেল সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, পিরোজপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদ শেখ এবং পিরোজপুর জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ হাসান আবুল।

গ্রাহকদের প্রশ্নোত্তরে মাহফুজুর রহমান জানান, বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস সচল হওয়ায় বিআরটিএ এর রেজিস্ট্রেশন, মালিকানা বদলি, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা গ্রহণ, অগ্রিম আয়কর দেওয়াসহ মোটরযান সংক্রান্ত সব সেবা কার্যক্রম পিরোজপুর বিআরটিএ অফিস থেকে গ্রাহকদের যথাযথভাবে প্রদান করা হচ্ছে।

ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষা গ্রহণ, রেজিস্ট্রেশন ও মালিকানা বদলিসহ বিভিন্ন কার্যক্রম দ্রুত সময়ের নিষ্পতি করা এবং এ কার্যক্রমগুলো অরো সহজতর হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত গণপরিবহন সংগঠনের প্রতিনিধিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। এ সময় তারা বিআরটিএ অফিস এলাকাকে দালালমুক্ত করারও আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL