শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

তেরখাদায় ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

তেরখাদা প্রতিনিধি , খুলনা :

বুধবার ( ২২ জানুয়ারি ~২০২৫ ইংরেজি ) সকাল ১১টার দিকে খুলনার তেরখাদা উপজেলা ভূমি অফিসের আয়োজনে তেরখাদা উপজেলা পরিষদের হলরুমে তারুণ্যের উৎসব~২০২৫ উদযাপন উপলক্ষ্যে ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তেরখাদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার ও কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ শহীদুল্লাহ।

উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার , উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দে বসাক , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ হানিফ সিকদার , এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সরকারি নর্থ খুলনা কলেজের প্রভাষক মোঃ রবিউল ইসলাম , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি এম এ কাদের।

অনুষ্ঠানে বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে কুইজ প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিলোঃ এসো দেশ বদলাই , পৃথিবী বদলাই ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL