সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

উত্তরায় চাপাতি-ছোরাসহ ১২ ডাকাত ও মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, (ঢাকা):

রাজধানীর উত্তরায় ধারালো চাপাতি, ছোরা ও লোহার রডসহ ১২ জন ডাকাত ও মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা-আশুলিয়া মহাসড়কের উত্তরা ৯ নম্বর সেক্টরের ঝিলপাড় ছাপড়া মসজিদ সংলগ্ন এলাকা থেকে রোববার (২৬ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ১টি লোহার চাপাতি, দুটি ধারালো ছোরা ও ২টি লোহার রড জব্দ করা হয়। 

পরবর্তীতে ডিএমপির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন।গ্রেপ্তার হওয়া ওই ডাকাতরা হলেন, বরিশালের বাকেরগঞ্জের পশ্চিম কাউনিয়া খা’বাড়ির মৃত সেলিমের ছেলে রুবেল, পটুয়াখালী সদরের শুলবুনিয়া শিকদার বাড়ির মৃত সেকান্দার মৃধার ছেলে মুছা মৃধা, জামালপুরের সরিষাবাড়ীর দিগপাইত গ্রামের সোহেল রানার ছেলে রাজন, চাঁদপুর সদর উপজেলার চন্দ্র গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জুয়েল, ঝালকাঠি সদরের নলছিটি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে কাসেম, উত্তরার আব্দুল্লাহপুর বেড়িবাঁধের নাজিম উদ্দিনের ছেলে টুটুল আলী, গাজীপুরের টঙ্গী বাজার বস্তির মৃত জহিরের ছেলে সুজন, পটুয়াখালীর দশমীনা উপজেলার করিম বাড়ির নূর হাওলাদারের ছেলে শাওন হাওলাদার, শেরপুরের শ্রীবর্দী উপজেলার,সাহেব আলীর ছেলে রিপন, শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পিপরসর গ্রামের আবুল হোসেনের ছেলে ওমর ফারুক, চাঁদপুর হাজীগঞ্জের সুদিয়া গ্রামের আরজু মিয়ার ছেলে শাকিল ও কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলার বনগ্রামের আবুল হোসেনের ছেলে নাজমুল।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আজ (সোমবার) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

ওসি হাফিজুর রহমান বলেন, ‘গ্রেপ্তার হওয়া রুবেলের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানাতেই মাদকদ্রব্যসহ অন্যান বিষয়ে ৮টি মামলা, মুছা মৃধার বিরুদ্ধে বনানী থানায় হত্যা মামলা, জুয়েলের বিরুদ্ধে তুরাগ থানায়, কাশেমের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় দুই মাদক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL