শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

তেরখাদায় ভিন্ন মামলার ৮ আসামি আটক

তেরখাদা প্রতিনিধি(খুলনা):

খুলনার তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে বিশেষ অভিযানে নাশকতা মামলার আসামি কাজী কামাল হোসেন ( ৪৫ ) ও মো. আল আমিন ( ৩৮ ) কে আটক করা হয়েছে।

একই অভিযানে জি.আর মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামি এবং সি.আর মামলার ওয়ারেন্টভুক্ত আরও ১ আসামিকেও আটক করা হয়।

অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান,তেরখাদা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে আসামিদের আটক করা হয়েছে এবং পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন,“তেরখাদা থানা এলাকায় মাদক, জুয়া, সন্ত্রাস দমন এবং সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এলাকাবাসী এ ধরনের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL