শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫টি রুটে বাস চলাচল বন্ধ

মেঘনা ডেস্ক: নিরাপত্তার দাবীতে কর্মবিরতির ডাক দিয়েছে বরিশালের রূপাতলী বাস টার্মিনালের বাস শ্রমিকরা। এতে বন্ধ হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ টি রুটের বাস চলাচল। এতে করে চরম ভোগান্তিতে পরেছে সাধারণ যাত্রীরা।বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬ টা থেকে কর্মবিরতি শুরু হয় রূপাতলী বাস টার্মিনালে।

শ্রমিকদের অভিযোগ, মঙ্গলবার বিকেলে হাফ ভাড়া নিয়ে ছাত্ররা বিরোধ বাজিয়ে তাদের রূপাতলীর শ্রমিক ইউনিয়নের অফিস কার্যালয় ও তাওহিদ পরিবহনসহ কয়েকটি বাস ভাংচুর করেছে। শ্রমিকদের বিভিন্ন সময়েই লাঞ্ছিতের অভিযোগ তুলে যান-মালের নিরাপত্তা চেয়ে তারা আন্দোলনে নেমেছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দেন।

কর্মবিরতি শুরু হওয়া রুটগুলো হলো বরিশাল-খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া, ঝালকাঠি, নলছিটি, বেতাগী, বরগুনা, লেবুখালি, বাউফল, দশমিনা, পটুয়াখালি, আমতলী ও কুয়াকাটা। এসব রুটের ৮টি মালিক সমিতি শ্রমিকদের কর্মবিরতির আহ্বানকে সমর্থন করেছে বলে জানিয়েছে বরিশালের শ্রমিক নেতারা। মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে শ্রমিকেরা এ কর্মবিরতির ঘোষণা দেন।

এর আগে বিকেলে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বরিশাল ঝালকাঠি সড়ক পথে একটি বাসের হেলপারকে হাফ ভাড়া নিতে বললে চালকের সহযোগী হাফ ভাড়া না নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

খবর পেয়ে বিএম কলেজ শিক্ষার্থীরা টার্মিনালে গিয়ে বিক্ষোভ করেন।

এ সময় কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা বাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়, বাস ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলা করে বলে অভিযোগ। অন্যদিকে শ্রমিকদের হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ টি রুটের বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরে সাধারণ যাত্রীরা। বাস চলাচল না করায় যাত্রীরা থ্রি-হুইলার (মাহিন্দ্রা), সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা, মোটরসাইকেলে করে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছে। এতে একদিকে যেমন রয়েছে ঝুঁকি অন্যদিকে ক্ষোভ প্রকাশ করছে যাত্রীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL