শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

নরসিংদীরতে ভাইয়ের হাতে ভাই খুন

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

আজ বুধবার (২৯ জানুয়ারি) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছোট ভাই প্রদ্বীপ চন্দ্র সরকারের (৬২) মৃত্যু হয়।

মঙ্গলবার দুপুরে বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রদ্বীপ চন্দ্র সরকার গলগলিয়া গ্রামের জীতেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বড় ছেলে কৃষ্ণ চন্দ্র সরকার (৭০) ও ছোট ছেলে প্রদ্বীপ চন্দ্র সরকারের (৬২) মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকার ছোট ভাই প্রদ্বীপ চন্দ্র সরকারের মাথায় কোদাল দিয়ে কোপ দেয়। এতে আহত প্রদ্বীপ চন্দ্র সরকারকে প্রথমে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে আরতি চন্দ্র সরকার বাদী হয়ে কৃষ্ণ চন্দ্র সরকার ও তার স্ত্রী অঞ্জনা রানীকে আসামী করে বেলাবো থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই ও তার পরিবার পলাতক রয়েছে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় বেলাব থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের মেয়ে। আসামী পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL