শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

উত্তরায় আবাসিক হোটেলের নামে পতিতাবৃত্তি,১০ নারীসহ গ্রেপ্তার ২৪

নিজস্ব প্রতিবেদক, (ঢাকা):

রাজধানীর উত্তরায় আবাসিক হোটেলের নামে পতিতাবৃত্তির অভিযোগে দশ নারীসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপি’র উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন।

ওসি হাফিজুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ৯ নম্বর সেক্টরে ৭/ডি নম্বর সড়কের ২৪ নং বাসার ঢাকা ইন্টারন্যাশনাল হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকান্ড ও পতিতাবৃত্তির অভিযোগে ১০ নারীসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইমরান (৫৫), মো. সোলাইমান (৩২), হারুন অর রশিদ (৩৫), শাহ মোহাম্মদ তাজবির (১৯), বিপুল কুমার (২৬), শ্রী সুজন চন্দ্র বর্মন (২৭), আব্দুল হক (৩৮), সাজেদুর রহমান (২৩), মাসুদ রানা (২৩), মামুন মাতাব্বর (২৪),  শ্রী মিলন মন্ডল (২৫), শাহাদাত হোসেন (২১), নাঈম ইসলাম (২১), রোমানিয়া রুমা (২৬), রত্না (২৫), সাজেদা আক্তার (২৭), নাজমা (৩০), তাসনোভা (১৮), বৃষ্টি (১৯), শারমিন (৩৫), চাদনী (২৪), রোজিনা আক্তার বৃষ্টি (৩০), জান্নাত (২৭) ও জারা (২৬)।

ওসি হাফিজ বলেন, ‘গ্রেপ্তার হওয়া ইমরান, সোলাইমান ও পলাতক সাগর, মুন ওরফে মুন্না এবং বাদশা মিয়া হোটেল ভাড়া করে বিভিন্ন বয়সের যুবতী মেয়েদের রেখে দেহ ব্যবসা ও প্রতিতাবৃত্তি করে আসছিল।

তিনি বলেন, ‘প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে আসা উঠতি বয়সী তরুণ তরুণীদের কেউ অসামাজিক কর্মকান্ডে রাজি না হলে তাদেরকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো।

হাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে। পরবর্তীতে আজ (মঙ্গলবার) গ্রেপ্তারকৃতদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL