শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

বাঁশ ফেলে মহাখালী-গুলশান রোড অবরোধ করেছেন তিতুমীর শিক্ষার্থীরা

মেঘনা ডেস্ক: সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনের সড়ক অবরোধ করেছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টা ২০ মিনিটের দিকে কলেজ গেটের সামনে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।কলেজের সামনের সড়ক অবরোধ করলেন শিক্ষার্থীরা। আজ অবরোধ চলাকালে আন্দোলনকারী এক শিক্ষার্থীকে হাতমাইকে ঘোষণা দিতে দেখা যায়।

তিনি বলেন, তারা আপাতত কলেজের সামনের সড়ক অবরোধ করছেন।

পূর্বঘোষিত কর্মসূচি অতিশিগগির শুরু করবেন তারা। অ্যাম্বুলেন্সসহ অন্যান্য জরুরি পরিষেবার যানবাহন তারা যেতে দেবেন। কিন্তু অন্য কোনো যানবাহন যেতে দেবেন না।

চলমান এই আন্দোলনে যুক্ত শিক্ষার্থী আলী আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, মোট ১০ জন শিক্ষার্থী অনশন করছেন। এর মধ্যে ৬ জন আমরণ অনশন করছেন। বাকি ৪ জন গণ-অনশন করছেন। তাদের মধ্যে ৩ জন হাসপাতালে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL