কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর জেলার আত্রাই উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল আত্রাই উপজেলা শাখার আয়োজনে দ্বি-বাষিক সন্মেলন গত (২রা ফেব্রুয়ারী) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে এদিন আত্রাই উপজেলা বিএনপি’র অস্থায়ী দলীয় কাযালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা বিএনপি’র মহিলা দলের সভাপতি আন্জুমান আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি’র মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শবনম মোস্তারী (কলি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি’র মহিলা দলের সহ- সাধারণ সম্পাদক জামিলা আক্তার ফেন্সি, সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন সাখিদার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর,উপজেলা বিএনপি’র যুব দলের আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ন- আহ্বায়ক মোঃ পারভেজ ইকবাল, যুগ্ন-আহ্বায়ক মোঃ আশরাফুল ইসলাম লিটন প্রমূখ।
এ ছাড়াও উপজেলা, ইউনিয়ন, বিএনপি’র নেতাকমী ও মহিলা দলের নেতাকমীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব দলের যুগ্ন- আহ্বায়ক মোঃ আশরাফুল ইসলাম লিটন।