শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

নওগাঁয় নাগরিক প্লাটফমের গণতন্ত্র উৎসব পালিত

কামাল উদ্দিন টগর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় নাগরিক প্লাটফম ও যুব ফোরামের আয়োজনে গণতন্ত্র উৎসব উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারী) সকালে নওগাঁ সদর উপজেলা চত্বরেপালিত হলো গণতন্ত্র উৎসব।

ফেষ্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মাদ আব্দুল আউয়াল। পরে সেখান থেকে একটি বণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।পরে সদর উপজেলা অডিটরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা নাগরিক প্লাটফমের সভাপতি ফজলুলহক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা সমাজসেবা কাযালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মাদ, সদর উপজেলা নিবাহী অফিসারইবনুল আবেদীন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম,সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মান্নান, ডেমোক্রেসি ওয়াচের অথয়ানে এবং রুপান্তরের কারিগরী সহায়তায় পরিচালিত আস্থা প্রকল্পের জেলা সমন্বায়ক কামাল হোসেন।

এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদের ভূমিকা অপরিসীম। সুশাসন প্রতিষ্ঠা, নাগরিকদের ভোটের অধিকার নিশ্চিত করণ সহ বিভিন্ন সচেতনতার মাধ্যমে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এজন্য নিজেদের অধিকার সম্পকে সচেতন হতে হবে এবং সে গুলো প্রতিষ্ঠার কাযকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া দিন ব্যাপী এই উৎসবে বিভিন্ন সংগঠন ও যুব ফোরামের স্টল, যুবদের উদ্যোগে নাটক পরিবেশন,গান,কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা, মুক্ত আলোচনা,মক ভোটিং ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL