শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত নরসিংদীতে ইউএনও’র আদেশ অমান্য করে বসতবাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ, অবরুদ্ধ পরিবার! হাসিনা আসুক, এটা আমরা চাই : সংস্কৃতিমন্ত্রী ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭ নরসিংদীর মাধবদী কালিবাড়ি,এলসন ও আমেনা ডাইং কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা রায়পুরায় হত্যা মামলার বাদী ও পুলিশের ওপর অতর্কিত হামলার অভিযোগ ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর জানুয়ারি থেকে জুনের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করা হবে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭০ হাজার দর্শকের সামনে লড়বে বাংলাদেশ, ম্যাচ দেখবেন যেভাবে? নরসিংদীতে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

নরসিংদী রায়পুরা গোপীনাথ পুর গ্রামের সুতা নদী এখন বালু দস্যুর কবলে। অবৈধ ভাবে বালু উত্তোলন চলছে

মাসুদ রানা বাবুল:

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সুতা নদী । গত এক মাস যাবত উক্ত নদীটি বালু খেকুদের কবলে পড়ায় দুই পাশের পাড় ভেঙ্গে পড়ছে। এলাকাবাসী সূত্রে জানা যায় স্থানীয় ইউপি সদস্য নাজিমুদ্দিন মেম্বারের নেতৃত্বে একদল বালু দস্যু নদীতে চুম্বক ড্রেজার দিয়ে দিনরাত বালু উত্তোলন করে গোপীনাথপুর গ্রামের বিভিন্ন লোকের কাছে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। নাজিমুদ্দিন মেম্বারের প্রধান সহযোগী হিসেবে কাজ করছে একই গ্রামের মৃত সমন মিয়ার পুত্র মোহাম্মদ খলিল মিয়া। খলিল মিয়া এলাকার প্রভাবশালী লোক ।

সাধারণ জনগণ প্রতিবাদ করতে সাহস পায় না। এ বিষয়ে এলাকাবাসী জানায় রাস্তা নির্মাণের নাম করে নদীতে চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে উক্ত মহলটি। যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে দৃষ্টি না দিলে অচিরেই গ্রামের একাংশ নদীতে বিলীন হয়ে যাবে।

এ বিষয়ে নীলক্ষা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান বিষয়টি আমি অবগত নই এবং নদীর অংশ নিরীক্ষা ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় ইহা পার্শ্ববর্তী চর মধুয়া ইউনিয়নের অংশ। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের যোগাযোগ করতে গিয়ে তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL