শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত নরসিংদীতে ইউএনও’র আদেশ অমান্য করে বসতবাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ, অবরুদ্ধ পরিবার! হাসিনা আসুক, এটা আমরা চাই : সংস্কৃতিমন্ত্রী ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নারী-শিশুসহ নিহত ৭ নরসিংদীর মাধবদী কালিবাড়ি,এলসন ও আমেনা ডাইং কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা রায়পুরায় হত্যা মামলার বাদী ও পুলিশের ওপর অতর্কিত হামলার অভিযোগ ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর জানুয়ারি থেকে জুনের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করা হবে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭০ হাজার দর্শকের সামনে লড়বে বাংলাদেশ, ম্যাচ দেখবেন যেভাবে? নরসিংদীতে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

খুলনাস্থ তেরখাদা বহুমুখী কল্যাণ সমিতির উপদেষ্টা এ্যাড.এ এমন আহমেদ উল্লা পিলু স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠান

সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি :

২০ শে জুন~ ২০২৫ বিকেল ৫টার দিকে খুলনাস্থ তেরখাদা বহুমুখী কল্যাণ সমিতির উপদেষ্টা , তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক , পশ্চিম কাটেঙ্গার কৃতি সন্তান মরহুম এ্যাড. এ এম আহমেদ উল্লাহ পিলুর স্মরণে এক স্মরণ সভা এবং দোয়া মাহফিল সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

খুলনাস্থ তেরখাদা বহুমুখী কল্যাণ সমিতির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত সচিব (অবঃ ) মোহাম্মদ গাউস।

সংগঠনের সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত ) ও সহকারী অধ্যাপক সরদার এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন , বিভাগীয় বন কর্মকর্তা ( অবঃ) শেখ এহিউল ইসলাম , এ্যাড. খাঁন মনিরুজ্জামান , সাবেক ব্যাংকার মোল্যা আব্দুস সালাম , কাস্টমস সহকারী কমিশনার (অবঃ) আব্দুল্যা আল মাহমুদ সাবু , খাদ্য কর্মকর্তা ( অবঃ) এ কে এম মিজানুর রহমান , চামেলী বেগম , মোঃ আবুল কালাম আজাদ , এস এম ওবায়দুল্লাহ বাবু , মোঃ মিসকাত হোসেন , মোঃ লাবু ইসলাম , মোঃ শাহ আলম , মোঃ চুন্নু মোলা , মোঃ সোহেল রানা , মোঃ আলী হোসেন , মোঃ মিজানুর রহমান পিটার , সুধাংশু দাস।

অনুষ্ঠানে এছাড়া সংগঠনের অন্যান্য সদস্য গণ উপস্থিত ছিলেন। সভা শেষে মরহুম এ এম আহমেদ উল্লাহ পিলুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL