শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নরসিংদীতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং

নরসিংদী প্রতিনিধি:
বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নরসিংদীতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং আয়োজন করেছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখা। বৃহস্পতিবার (০৩ জুলাই) পৌর শহরের সাটিরপাড়ার রজনীগন্ধা চত্ত্বরে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডাঃ এম.এস.এস হাসান আল জামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ নরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, হারুন-অর-রশিদ, এ,কে,এম গোলাম কবির কামাল (সাবেক জি,এস), ফারুক উদ্দিন ভূঁইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ (সাবেক এ,জি,এস), ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মাহামুদ হোসেন চৌধুরী সুমন (সাবেক এ,জি, এস), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোকাররম হোসেন ভূঁইয়া ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি প্রমুখ।এসময় প্রধান অতিথি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন আবু সাঈদ তাহমিদসহ সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এই বিজয় চুড়ান্ত বিজয় নয়, এই বিজয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। চুড়ান্ত বিজয় তখনই হবে যখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন হবে। নির্বাচন ছাড়া গণতন্ত্র ছাড়া চুড়ান্ত বিজয় সম্ভব নয়, আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন হলেই শহিদের আত্মা শান্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL