শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বনাশা অনলাইন জুয়ার থাবা: নরসিংদীতে সিআইডির অভিযানে আটক ৫, ধ্বংসের মুখে যুবসমাজ রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে নূর আহমেদ চৌধুরী মানিক একযোগে পুলিশের ২৩ কর্মকর্তা বদলি রায়পুরার চাঁনপুরে যৌথ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয়

হোসেনপুরে কৃষকের মুখে নেই হাসি, ধান গাছে পোকার আক্রমণে দিশেহারা কৃষক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চলতি আমন মৌসুমে ধান ক্ষেতে পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। মাজরা পোকায় আক্রান্ত ধান ক্ষেত মরে যাওয়ার উপক্রম হয়েছে। এতে ফলন নিয়ে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। সমস্যা সমাধানে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে মনিটরিং বা পরামর্শ দিচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের।

সরেজমিনে উপজেলার পুমদী ইউনিয়নের জগদল গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর, মাধখলা সিদলা ইউনিয়নের বালুয়াপুকুর পাড় নামা সিদলা ঘুরে দেখা গেছে একই চিত্র। হোসেনপুর উপজেলার মাজরা পোকার আক্রমণে ফলন্ত ধান গাছগুলো মরা ও সাদাবর্ণ ধারণ করেছে। অনেক কৃষক দ্রুত ঔষধ দিয়ে তাদের ফসল কিছুটা রক্ষা পেলেও অনেকের ক্ষেত নষ্ট হওয়ার পথে।

দক্ষিণ গোবিন্দপুর গ্রামের কৃষক বোরহান মিয়া শফিকুল ইসলাম ও গোলাপ মিযা, দুলাল মিয়া জমিতে কীটনাশক স্প্রে করছিলেন।

তারা জানান, চলতি বছর প্রায় ৮ কাটা জমিতে হাইব্রিড ও ব্রি ৪৯ ধানের চাষ করেছি। অতিরিক্ত রোদ বৃষ্টির কারণে জমিতে ধান গাছের চারা তেমন ভাল হয়নি এখন শুরু হয়েছে মাজরা পোকার আক্রমণ। এবার যে হারে মাজরা পোকা ধরেছে, আগে কখনও এমনটা দেখা যায়নি।

কৃষকরা জানান,মাজরা পোকার আক্রমণে ফসল ধ্বংসের মুখে। ফলন নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন কৃষক। এ ব্যাপারে হোসেনপুর উপজেলা কৃষি অফিসার শাহজাহান কবির জানান, মাঠে আমাদের নজরদারি আছে চারা রোপণের আগে দানাদার বিষ প্রয়োগ করতে হয়।

অনেক কৃষক তা করে নাই বিভিন্ন কোম্পানির বিন আছে এগুলো জমিতে দিতে হবে আমাদের ইউনিয়ন ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কৃষি উপ-সহকারী কর্মকর্তাদেরকে মনিটরিং এর জন্য নির্দেশ দেয়া হয়েছে।

কৃষকদের পরামর্শ বিষয়ে বলেন,আমরা তাদের পার্চিং পদ্ধতিতে ক্ষেতের পোকা দমনের পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি জমিতে কীটনাশক স্প্রে করারও পরামর্শ দিচ্ছি।এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনায়েত হোসেন বলেন আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি। উল্লেখ্য এবছর হোসেনপুরে ৮হাজার, চার শত ৭৬ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL