শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাদুল্লাপুরে মহান স্বাধীনতা দিবস পালিত রায়পুরায় রফিক হত্যাকে পুঁজি করে আসামিপক্ষের বাড়ি-ঘরে হামলা; ঘর ছাড়া ৩০ টি পরিবার। সরকারি নির্দেশ ছাড়াই বন্ধ নরসিংদীর পেট্রোল পাম্প, বিপাকে মোটর চালকরা নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত। নরসিংদীতে ড্যাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকের জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহবায়ক-ওমর সদস্য সচিব ধাপেরহাটে যুবদলের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। নরসিংদী জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন এর প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন নরসিংদী পুলিশ সুপার। ভক্তদের মিলনমেলায় বীরপুরে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব

২৮ কেজি গাঁজার ২১ কেজিই উধাও, এসআই ক্লোজড

ছবি:মেঘনা টিভি

নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে ২৮ কেজি গাঁজা উদ্ধারের পর সাত কেজি জব্দ দেখানোর ঘটনায় এসআইকে ক্লোজড করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) দুপুরে বড়াইগ্রাম-লালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, গাঁজা উদ্ধারের ঘটনা রহস্যাবৃত। এ ঘটনায় উদ্ধারকারী কর্মকর্তা বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাককে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ছাতিয়ানগাছা মোল্লাপাড়া মোড় থেকে কালো মোটা পলিথিনের বস্তায় রাখা গাঁজাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। রাতে জনসম্মুখে বস্তাটি খোলা হলে সেখান থাকা ১৪ প্যাকেট গাঁজা পুলিশ জব্দ করে।
সকালে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, সাতকেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ করা হয়। চালককে আটক করা হয়েছে। এসআই আব্দুর রাজ্জাক ১৪ পলিথিনে সাত কেজি গাঁজা উদ্ধার করে থানায় জমা দিয়েছেন।তবে সাংবাদিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসন্ধান চালিয়ে উদ্ধার গাঁজা ও জব্দ দেখানো গাঁজার পরিমাণে গরমিল দেখেন। পরে এসআই আব্দুর রাজ্জাককে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, ‘এ ব্যাপারে চালকসহ ৩ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।তারা হলেন চালক লালমনিরহাটের সিংগাদার গ্রামের রশিদ মণ্ডলের ছেলে সায়েম মণ্ডল (৩৪), মাদক ব্যবসায়ী নাটোরের বড়াইগ্রামের ছাতিয়ানগাছা গ্রামের পিয়ার আলীর ছেলে আশরাফ আলী (৪৫) ও লালপুরের গোধরা গ্রামের কৈয়রা প্রামাণিকের ছেলে ফয়েজুল্লাহ প্রামাণিক (৪৮)।


আপনার মতামত লিখুন :

8 responses to “২৮ কেজি গাঁজার ২১ কেজিই উধাও, এসআই ক্লোজড”

    • admin says:

      ধন্যবাদ কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানোয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL