মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চরমধুয়া গাজীপুরে গৃহ বধূকে ধর্ষণ চেষ্টা ও বিবস্ত্র করে ভিডিও ধারণ।থানায় মামলা। গ্রেফতার ৩ টঙ্গীতে ব্যবসায়ীর উপর হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন শ্রীবরদী পৌরসভার অনিয়ম-দূর্নীতির শীর্ষে আওয়ামীলীগের দোসর তারেক হাসান নরসিংদীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শীতবস্ত্র বিতরণ নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত ১ আহত ১০ শ্রীবরদীতে ঘোষ ছাড়া সেবা মিলছে না সাব রেজিস্ট্রী অফিসে রায়পুরায় দিনদুপুরে ২ ভাইকে কুপিয়ে হত্যা পিরোজপুরে রূপালী ব্যাংকের ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ উদযাপন পিরোজপুরে তাহসিন শিক্ষা পরিবারের আয়োজনে সবক প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত পিরোজপুরে স্বল্প বরাদ্দের প্রতিবাদ ও লুটপাটকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

নরসিংদীর শিবপুরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ছবি: মেঘনা টিভি

খলিলুর রহমান রানা।।

নরসিংদীর শিবপুরে বিএনপির চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।নরসিংদী সদরের দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহীর জন্য বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, কৃষক দল, তাঁতি দল, উলামা দল, জাসাস সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও তার অসংখ্য ভক্তবৃন্দ দোয়া প্রার্থনাই অংশগ্রহণ করেন।

শিবপুরউপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদারের সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা

আবু ছালেক রিকাবদার, নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান বাবুল।সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ সরকার, সাধারণ সম্পাদক ফারজানা হক কামনা, উপজেলা জাসাসের আহবায়ক এস এম আরিফুল হাসান, য়ুগ্ম আহবায়ক এসডি সুমন প্রমুখ।উল্লেখ্য বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দোয়া মাহফিলে তাদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL