মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড়

বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজার টেকনাফের নাফ নদী থেকে পাঁচজন বড়শি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলেদের ফেরত নিয়ে আসতে বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এর আগে, গতকাল সোমবার (৭ অক্টোবর) বিকেল তিনটার দিকে নাফ নদীর টেকনাফ পৌরসভার সংলগ্ন এলাকা থেকে তাদেরকে নৌকাসহ ধরে নিয়ে যায়।

অপহরণের স্বীকার ৫ বাংলাদেশি হলেন- টেকনাফ শাহপরীর দ্বীপের জালিযাপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মো. আলম (২২), আব্দুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), মো. রফিকুল ইসলামের ছেলে মো. বোরহান উদ্দিন (১৯) ও চকরিয়া মো. খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

স্থানীয় ইউপি সদস্য আবদুস সালাম পরিবারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার (৭ অক্টোবর) দুপুরের পাঁচজন জেলে বড়শি নিয়ে নাফ নদীতে মাছ শিকার করতে নামেন।সন্ধ্যার দিকে তাদেরকে টেকনাফ পৌরসভা সংলগ্ন নাফ নদী থেকে মিয়ানমারের আরকান আর্মির সদস্যরা ধরে নিয়ে যান। রাতে ধরে নিয়ে যাওয়া জেলেরা মুঠোফোনে যোগাযোগ করে পরিবারকে অবহিত করেন। তারা বর্তমানে টেকনাফের বিপরীতে মিয়ানমারের প্রাংপুরু আরকান আর্মির হেফাজতে রয়েছেন।

বোরহানের বড় ভাই মো. ইয়াহিয়া বলেন, মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে টেকনাফ বিজিবির পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া ক্ষুদ্র মৎস্য সমবায় সমিতির সভাপতি আব্দুল গনি বলেন, নাফ নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকলেও পরিবারের চাহিদা মেটাতে কিছু লোক স্থানীয় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। গতকাল (সোমবার) পাঁচজন বড়শি জেলেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা ধরে নিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL