শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার 

বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা

ছবি মেঘনা টিভি

কামরুল ইসলাম: নরসিংদীতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

অভিযানে দুইটি প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম ধরা পড়ায় মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) নরসিংদী জেলার গ্যাস রোড এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে গ্যাস রোডে অবস্থিত মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতাল এবং বাসাইল এলাকায় অবস্থিত রেনেসাঁ ট্রমা সেন্টার-এ সেবার মান ও আইনানুগ কার্যক্রম পরিদর্শন করা হয়।

পরিদর্শনে দেখা যায়, উভয় প্রতিষ্ঠানেই গুরুতর অনিয়ম, অব্যবস্থাপনা এবং ভোক্তা অধিকার পরিপন্থী কার্যক্রম বিদ্যমান রয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানানো হয়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতালকে ১ লাখ টাকা এবং রেনেসাঁ ট্রমা সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ৩ লাখ টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশ, র‍্যাব, আনসার ও জেলা হাসপাতাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL