শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যা করে বিএনপির ওপর দায় চাপাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও গ্রেফতারি পরোয়ানা থাকার পর দিব্যি চাকরি রয়েছেন নারী পুলিশ সদস্য রোজিনা আক্তার। সিটি করপোরেশন প্রশাসকদের সঙ্গে বৈঠকে তারেক রহমান রাজকীয় অতিথি হয়ে হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা গর্তের পানিতে খেলতে গিয়ে ৬ বছরের শিশু মিথিলার মৃত্যু, এলাকায় শোকের ছায়া। পীরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু। এলাকায় চলছে শোকের মাতম। মনোহরদীতে সম্প্রীতি অলিম্পিয়াড, পুরস্কার বিতরণী ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত দেশের টানে প্রবাসে বসে মানুষের জন্য মানবিক কাজ করছেন শরিফ

নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

ঝিনাইদহ সদর থানা। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এ মামলায় আরও ১১০-১১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সদর থানায় মামলা নম্বর ৪২ জেআর ২২৪।

শুক্রবার (২২ মে) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদি হয়ে এ মামলা দায়ের করেন।মামলায় আসামি করা হয়েছে- ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ ৮ জনকে।

এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারীসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।এ সময় হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL