রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি পদের আলোচনায় এবার হেভিওয়েট পদে প্রার্থী তিন নাম নরসিংদীর মনোহরদীতে ভাইয়ের হাতে ভাই খুন। দেশজুড়ে সতর্কতা জারি করল পুলিশ,যানবাহনে হামলার আশঙ্কা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি কাজিদের আয় ১৪৪০ কোটি, সরকারের কোষাগারে নেই ১ শতাংশও একাত্তর ও চব্বিশ কোনোটিকেই বিএনপি ছোট করে দেখে না–মির্জা ফখরুল নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান:১১ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। একই নামে চলছে দুই বিদ্যালয় ক্লাস না করিয়েই ৭ শিক্ষকের বেতন নেওয়ার অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নরসিংদীর মনোহরদীতে ভাইয়ের হাতে ভাই খুন।

ছবি মেঘনা টিভি

খলিলুর রহমান রানা।
নরসিংদীর মনোহরদীতে জমির চলাচলের রাস্তার উপর  নারিকেল গাছ কাটা কেন্দ্র করে জীবন মিয়ার (৩০) লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে একজনের  মৃত্যু  হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার  বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ  ঘটনা  ঘটে। নিহত মিজান মিয়া বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়ার সফুর উদ্দিনের ছেলে।  নিহত ও ঘাতক ব্যক্তি সম্পর্কে চাচাতো ভাই ।
স্থানীয় সূত্রে জানা যায় , নিহত মিজান ও তার চাচা শহীদুল্লাহর বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিস হলেও শহীদুল্লাহ তা মেনে নেয়নি।শনিবার দুপুরে রাস্তার উপরে  থাকা একটি গাছ মিজান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় শহীদুল্লাহর ছেলে জীবন কুড়াল দিয়ে চাচাতো ভাই  মিজানের মাথায় আঘাত করে।
এতে আহত অবস্থায় তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. খন্দকার আনিসুর রহমান বলেন, ‘দুপুরে মিজানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেছি। আর মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বলা যাবে।মনোহরদী থানা পুলিশ সূত্রে জানা যায়,  ‘চাচা ভাতিজার জমি সংক্রান্ত বিরোধ ও চলাচলের রাস্তায় গাছ কাটাকে কেন্দ্র করে  হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL