শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান:১১ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা জুড়েই পুলিশের পৃথক অভিযানে একাধিক মাদক কারবারি এবং তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। মনোহরদী ও রায়পুরা থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মোট ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং এক মাদক কারবারিকে ১০ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনা-১: রায়পুরা থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ সাখাওয়াত হোসেন (৩৫) ওরফে ‘মিলিটারী পুত সাখাওয়াত’-কে গ্রেফতার করেছে। সাখাওয়াত ওই গ্রামের সিরাজ মিয়া ওরফে ‘মিলিটারী সিরাজের’ ছেলে। সাখাওয়াতের বিরুদ্ধে হত্যা, মাদক ও নারী নির্যাতনসহ নরসিংদী মডেল থানা ও রায়পুরা থানায় মোট ১১টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের কারবার চালিয়ে আসছিল।ঘটনা-২: মনোহরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়ায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজিব চন্দ্র দে (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। অপরাধের গুরুত্ব বিবেচনায় উপস্থিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিকে ১০ মাস কারাদণ্ড প্রদান করেন।ঘটনা-৩: মনোহরদী থানার একটি দল একদুয়ারিয়া ইউনিয়নের বগাদি (উত্তরপাড়া) গ্রামের আল মামুন খন্দকারের বসতবাড়ির উঠানে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ আল মামুন খন্দকার (৪৪) ও কাউছার মিয়া (৩৫)-কে আটক করেন। এ ঘটনায় মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ঘটনা-৪: রায়পুরা থানার এসআই(নিরস্ত্র)/মোঃ মোস্তফা কামাল খান সংগীয় ফোর্সসহ অবৈধ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে চরসুবুদ্ধি দক্ষিণপাড়া এলাকার শ্যামল নামে এক ব্যক্তির বাড়ির সামনের ফাঁকা জায়গা থেকে মো. নিশাত মিয়া (১৯) ও মো. হাবিব মিয়া (২১) নামে দুই তরুণকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL