আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত সৈনিক, রাজপথের নির্ভীক সহযোদ্ধা এবং অলিপুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ রাসেল ভূইয়া এবং রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নির্বাচিত সাবেক সফল সাধারণ সম্পাদক আমির হোসেন আমু ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের পরিকল্পিত ও ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছেন।

ছবি মেঘনা টিভি
বর্বরোচিত এই হামলায় গুরুতর আহত যুবদল নেতা রাসেল বর্তমানে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং অপর নেতা আমির হোসেন আমু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাজপথের এই সাহসী নেতাদের ওপর এ ধরনের কাপুরুষোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
দাবি ও হুশিয়ারি:
নেতৃবৃন্দ অবিলম্বে এই হামলার ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। অন্যথায় রাজপথেই এর উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।