মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীর কাছে শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেফতারি পরোয়ানা

মেঘনা টিভি নিউজ ডেস্ক:

চিফ প্রসিকিউটর

জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেফতারি পরোয়ানা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছানো হয়েছে। তারা আদালতের আদেশ অবিলম্বে কার্যকর করবেন বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (২৩ অক্টোবর) সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন। এর আগে সকালে তিনি আইন ও গণপূর্ত উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন।

গত ১৭ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। একইসঙ্গে এ মামলার পরবর্তী তারিখ ১৮ নভেম্বর রেখে এ সময়ের মধ্যে আসামিকে আদালতে হাজির করতে বলা হয়েছে।

এ বিষয়ে অগ্রগতি জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, গ্রেফতারি পরোয়ানা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছানো হয়েছে। অনেকে গ্রেফতার আছেন, তাদের রিপোর্ট আমরা পাবো। আর বাকিদের গ্রেফতারের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করবেন। তাদের দায়িত্ব গ্রেফতার নিশ্চিত করা। আমরা আদেশ পেয়েছি। আশা করি তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL